সাময়িক সার্টিফিকেট

যা যা লাগবে: ১। এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ২। জরুরীর জন্য ৭০০ টাকা, জরুরী না হলে ৪০০ টাকা। ৩। সবগুলো ইয়ারের ট্রান্সক্রিপ্টের ফটোকপি। ৪। অনার্স রেজিস্ট্রেশন কার্ডের "সত্যায়িত" ফটোকপি।

প্রসেস ১। এডমিনিস্ট্রেটিভ ভবনের নিচতলা থেকে সাময়িক সনদ তোলার ফর্ম নিবেন। ২। ফর্ম যথাযথভাবে পূরণ করে ব্যাংকে গিয়ে ৭০০/৪০০ টাকার একটা এ অর্ডার দিবেন। ৩। হলে গিয়ে ২০ টাকা দিয়ে প্রভোস্টের সিগনেচারের জন্য ছবি সহ ফর্মে সিগনেচার নিবেন। এরপর হলের প্রভোস্ট/হাউজ টিউটরের থেকে পূরণকৃত ফর্মে সিগনেচার নিবেন। তিনি যদি ডিপার্টমেন্টে থাকেন তাহলে সেখানে গিয়ে নিবেন। হলে বসে অপেক্ষা করলে সময় নষ্ট হবে। ৪। রেজিস্ট্রেশন কার্ড সত্যায়িত করাবেন। ৫। এডমিনিস্ট্রেটিভ ভবনের নিচতলায় যেখান থেকে ফর্ম নিয়েছেন সেখানেই জমা দিবেন। জরুরী হলে সর্বোচ্চ ৩ দিনের মাঝে ওনারা সার্টিফিকেট রেডি করে দিবেন।


Thanks!

Md. Ahsanul Islam

Statistics 2017-18